শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

রাজশাহী গাদাগাড়ীর দূর্গম চরে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ লিটন (৪৪) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৪টায় গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ লিটন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামে মাদক কারবারী মোঃ লিটন এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বসত বাড়ীর ভিতরে ঘর সংলগ্ন আঙিনায় থাকা খড়ের আটির স্ত‚পের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন ও নগদ নগদ ৪২,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com