বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজশাহী জেলা পরিবেশ আদালতে মামলাটি করেন আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি আমলে নিয়ে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালাহ উদ্দিন বিশ্বাসের আইনজীবী রায়হান কবির। তিনি বলেন, গোড়াগাড়ী ইউএনওসহ ৫-৬ জন পরিবেশ দূষণ ও ক্ষতিসাধন করে পুকুর ভরাট করছেন। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ (৬) অনুযায়ী অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এ বিষয়ে গোদাগাড়ীা (ইউএনও) জানে আলম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। তবে তারা যে পুকুর ভরাট নিয়ে মামলা করেছেন সেটি ২০ বছর আগে ছিল। এখন সেখানে পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু এটি ভরাট করে চাষাবাস করতো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য এবং সেখানে পুকুর না থাকায় আমরা ডেভেলপ করছিলাম। তারা আমাদের হয়রানির জন্যই এটি (মামলা) করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com