বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহী নগরীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার, স্কুল ছাত্রী উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোঃ ছনি (২৬) নামের এক অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় স্কুল ছাত্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ২টায় মহানগরীর বোয়লিয়া থানাধীন নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ছনি, সে জয়পুরহাট জেলার কালাই পূর্বপাড়া গ্রামের মোঃ জাফরের ছেলে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়, গ্রেফতার ছনি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইন- ২০০০( সং/০৩) এর- ৭/৯(১)/৩০ মামলা রয়েছে। জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলা নং- ১৭/৩৮৯, তাং- ১১/০৭/২০২৩।অপর দিকে কলেজ ছাত্রী মোছাঃ ইখফাত জাহান এশা (১৭), অত্র মামলার ভিকটিম। জিজ্ঞাসাবাদে আসামী ছনি অপহরণ ও ধর্ষণের সাথে তাহার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com