শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার অর্থায়নে এক শো ১১জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৭ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অসকস’র রাজশাহী জেলা শাখার প্রধান উপদেষ্টা শামীম আহমেদ। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অসকস’র রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলী। উল্লেখ্য, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি হিসেবে ২০ জনকে ১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা, এককালীন অনুদান হিসেবে ৪৫ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা এবং জরুরী চিকিৎসা, মেয়ের বিয়ে ও প্রাকৃতিক দুর্যোগের সাহায্য অনুদান হিসেবে ৪৩ জনকে ৩ লাখ ১ হাজার টাকার এবং বিশেষ চিকিৎসা বাবদ ৩ জনকে ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com