মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী নগরীতে চুরি আদমদিঘী থেকে ল্যাপটপ-সহ চোর গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বগুড়া গোড়গ্রামে অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ-সহ মোঃ শফিকুল ইসলাম (৫৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতার চোর মোঃ শফিকুল ইসলাম, সে বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাতুয়া গ্রামের এসএম শাহিনুর রহমান(২৫), তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহে যাওয়ার জন্য মহানগরীর ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে একটি বাসে উঠেন। সেখানে বাসের সিটের উপর ল্যাপটপের ব্যাগ রেখে নিচে একটি হোটেলে যান। ফিরে এসে দেখেন তাঁর ব্যাগের মধ্যে ল্যাপটপটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে বোয়ালিয়া থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়। মামলার পরে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। এরপর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির (পিপিএম), এসআই ইকরামুল ইসলাম ও ফোর্স আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত করে। এরপর বোয়ালিয়া থানা পুলিশের ওই দল তথ্য প্রযুক্তির সহায়তায় (১৫ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান বগুড়ার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় (চোর) আসামী মোঃ শফিকুল ইসলামকে ল্যাপটপ-সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com