শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী নগরীতে নাবালকের রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি আত্মহত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে সাব্বির (১৪) নামের এক নাবালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার মায়ের দাবি সাব্বির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
মৃত সাব্বির মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার বাবুর ছেলে। তবে তার মা মুনজেরা বাজে-কাজলা এলাকার মানিককে দ্বিতীয় বিয়ে করে সংসার করায় মৃত সাব্বির তার মায়ের সাথে বাজে-কাজলায় সৎ বাবার বাড়িতে থাকতো।স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাব্বিরের মা মুনজেরা নাস্তা খেতে তার ঘরের দরজায় গিয়ে ডাকে। কিন্তু ঘরের ভেতর থেকে কোস সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সাব্বিরের নিথর দেহ বিছনায় পড়ে আছে এবং তার পাশে দড়ি ঝুলছে। এ সময় তিনি চিৎকার চেচামেশি শুরু করলে আশপাশের প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন সাব্বিরের মারা গেছে। পরে তারা মতিহার থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সব্বিরের মরদেহ উদ্ধার করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে তার মরদেহ প্রেরণ করেন।স্থানীয়দের ধারনা, সাব্বিরের মায়ের দ্বিতীয় বিয়ে এবং সৎ বাবার মানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে সাব্বির আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, নাবালক সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মতিহার থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানানো যাবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com