মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী নগরীতে ফেনসিডিলসহ ২ মাদক কারবাররি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২জন মাদক কারবাররি গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধানিয়ালগাছি গ্রামের নুর ইসলামের ছেলে কলম (২৮) ও রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাড়ালিপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে শাহেনশাহ সম্্রাট(২৬)। মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, সোমবার (৬ মার্চ) দুপুর দেড়টায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বিকার করে। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com