রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রাজশাহী নগরীতে বিএসটিআই য়ের মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সাহেব বাজার মৌচাক ও রাজশাহী মিষ্টি বাড়ি প্রতিষ্ঠানের ঘি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বিজ্ঞ আদালত। বিভিন্ন খেজুর ও আখের গুড়ের পাটালি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া গিয়েছে। এছাড়া একই অভিযানে নগরীর অলকার মোড় লক্ষী পেষ্ট্রি হাউস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত কেক (স্পঞ্জ) পণ্যের সনদ ব্যতিত বিক্রয় ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com