সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে বিএসটিআই-এর অভিযানে শামীম সুইটস প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
বুধবার (৫ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার শামীম সুইটস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুক‚লে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত জব্দকৃত ক্ষতিকর রং বিনষ্ট করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফলের দোকানের ওজন যন্ত্রের সঠিকতাও যাচাই করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার, রাজশাহী। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com