শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী নগরীতে ভুয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামের এক ভ‚য়া কাজীর কাছ থেকে জাল নিকাহ রেজিস্ট্রার বহি উদ্ধার করেছেন কয়েকজন সাংবাদিক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জাল ভলিয়ম বহিটি রাজশাহী জেলা রেজিস্ট্রার (সদর) এর কার্যালয়ে গিয়ে জমা দেয়া হয়। এ সময় তার নির্দেশ্যে জাল ভলিয়ম বহিটি জব্দ করেন ওই দপ্তরের রেকর্ড কিপার মোঃ শফিকুল ইসলাম। এবং তার একটি রিসিভ কপি সাংবাদিকদের প্রদান করেন।
ভুয়া কাজী মোঃ রফিকুল ইসলাম, নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নগরীর হড়গ্রাম এলাকার (২নং ওয়ার্ডের) কাজী মোঃ ইকবাল আহসান শাহীনের সহকারী।  জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে একজন যুবক ও যুবতী নিকাহ রেজিস্ট্রার করাতে যান ভুয়া কাজী রফিকুল ইসলামের বাড়িতে। এ সময় তিনি মসজিদে ছিলেন। তার স্ত্রী যুবক-যুবতীকে বসতে দেন। বলেন, অপেক্ষা করতে। এরই মধ্যে তারা জানতে পারেন এই কাজীর পূর্বের দূর্ণাম আছে। তিনি একজন অসাধু ভুয়া কাজী। তিনি কাজী শাহীনের সহকারী হিসেবে কাজ করেন। এ সময় তারা বিষয়টি তাদের এক বন্ধুকে জানায়। খবর পেয়ে সেখানে যুবকের বন্ধু কয়েকজন সাংবাদিক নিয়ে উপস্থিত হয়। কাজীর কাছে জানতে চায়, নিকাহ রেজিস্ট্রার করছেন এই ভলিয়মে সঠিক না জাল ? এমন প্রশ্নের কোন উত্তর তিনি দিতে চাননি। তবে তিনি বলেন, আমি রাসিক ২নং ওয়ার্ডের কাজী মোঃ ইকবাল আহসান শাহীনের সহকারী। শেষ পর্যন্ত তাকে বলা হয়। ভলিয়ম বহিটি আমরা নিয়ে গেলাম। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজশাহী জেলা রেজিস্ট্রারের কাছে জমা দেব। আপনি সেখান থেকে বহিটি নিবেন। এরপর মঙ্গলবার বইটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়।
জেলা রেজিস্ট্রার (সদর) রেকর্ড কিপার মোঃ শফিকুল ইসলাম বলেন, ভলিয়ম বহিটি ১২১ পাতা বিশিষ্ট। এর মধ্যে ভেতরে ২২টি পাতা নেই। তাছাড়া সরকারী ভলিয়ম হয় ১০০ পাতার। বহি খুলার তারিখ নাই। কাজীর সিল স্বাক্ষর নাই। এক বাক্যে তিনি জানান, এটা ভুয়া নিকাহ রেজিস্ট্রার বহি। রাজশাহী জেলা রেজিস্ট্রার (সদর) মোঃ মতিউর রহমান জানান, এটা ভুয়া নিকাহ রেজিস্ট্রার বহি। সরকারী বহি জাল করার অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com