বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহী নগরীতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ নারী আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আশা খাতুন (২৫) সে ওই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী।ঘটনা সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার পর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে।ওই সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর ওই এলাকায় অভিযান করে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এসময় আশা খাতুনকে তার বাড়ি হতে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে বলে শিকার করে। গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com