মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধাররাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (১৬ মার্চ) রাত সোয়া ১২টায় চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের (রেলমাঠ) একটি লেবু বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, সদর কোম্পানির একটি অভিযানিক দল নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা বস্তায় বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এ সময় একই স্থান থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা ও একটি চাকু রয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এসব ককটেল ও অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com