বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টাকারী সিহাব গ্রেফতার

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নী'কে ধর্ষণ চেষ্টাকারী সিহাব গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টাকারী মামলার প্রধান আসামী সিহাব’কে নাটোর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১১ মার্চ) দুপুরে সোয়া ১টায় নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মোঃ শিহাব ওরফে সামিউল আলিম শিহাব (২২), সে রাজশাহীর পুঠিয়া থানার সরিষাবাড়ি বাজার এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, আসামী শিহাব (২২) সম্পর্কে ভুক্তভোগীর মামা। আত্মীয়তার সুবাদে তাদের বাড়ীতে যাতায়াত করত। গত (২৬ ফেব্রæয়ারী) দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে শিহাব ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে দেখে তার যোহরের নামাজ পড়ছে। সেই সুযোগে শিহাব ভুক্তভোগীকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। ওই ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এবং পুঠিয়াতে শিহাবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫, এর তৎপরতায় সোমবার দিনগত রাত সোয়া ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকা থেকে লম্পট শিহাবকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে পুঠিয়া থানায় মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com