বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
আনন্দমুখর পরিবেশে “উদ্দীপ্ত তারুণ্য, ক্রীড়ায় অনন্য” শ্লোগানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি বিপ্লব বিজয় তালুকদার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এরপর ওই প্রতিষ্ঠানের চৌকস স্কাউট দল প্যারেড প্রদর্শন করে এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করেন। প্যারেড শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন আরএমপি’র কমিশনার। এরপরে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। এর আগে শিক্ষার্থীদের সমন্বয়ে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আরএমপি’র কমিশনার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাহান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের এবং ১৫ই আগস্টে কালরাতে শহীদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। একজন শিক্ষার্থীকে ভালো মানুষ এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে প্রকৃত শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, মোবাইল ইন্টারন্টেকে দূরে রেখে মাঠে বেশি সময় দিতে হবে। খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে এবং মনের বিকাশ ঘটায়।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষা রপ্ত করার উপর গুরুত্বারোপ করেন। বর্ণিল আয়োজনে খেলাধুলা উপভোগ করতে পেরে আনন্দের অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য শেষ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো: গোলাম মাওলা, অধ্যক্ষ, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডশিনাল ডিআইজি (অপারশেনস্) মুহাম্মদ সাইফুল ইসলাম ও আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com