মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী বাঘা উপজেলা সীমান্তে সীমান্তে ৯১০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
রাজশাহীর বাঘা উপজেলা সীমান্তে (পদ্মা নদী) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকা পদ্মানদীর মানিকের চর নামক স্থানে একটি নৌকা থেকে ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৯ জুন) বিকালে বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রবিবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের অভ্যন্তরে জেলার বাঘা থানাধীন পদ্মানদীর মানিকের চর নামক স্থান দিয়ে ৬-৭ জনের একটি চোরাকারবারী দল ইঞ্জিন চালিত নৌকায় করে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নৌকা ও ১টি হাসুয়াসহ মালামাল ফেলে ভারতে অভ্যন্তরে ঢুকে পড়ায় টহল দলের সদস্যরা চোরকারবারিদের কাউকে আটক করতে পারেনি। ইঞ্জিনচালিত নৌকাসহ উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য ৫ লাখ ৬৫ হাজার পাঁচশত ষাট টাকা। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়দের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com