বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ফেনসিডিল-সহ গ্রেফতার ৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল-সহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকাল পৌনে ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নীদরধার এলাকা থেকে ২০বোতল ভারতীয় ফেনসিডিল-সহ চিহ্নিত নারী মাদক কারবারী ও ১১টি মাদক মামলার আসামী মোসাঃ তসলিমা খাতুন তসলিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ ইনতাজ আলী (২৮),সে মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড়ের মৃত মনসুর আলীর ছেলে, মোঃ জয় (৩২), সে একই এলাকার সুশান্তের ছেলে এবং মোসাঃ তসলিমা খাতুন তসলি (৪৭), সে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নদীর ধার এলাকার মোঃ রবিউল ইসলাম রবির স্ত্রী ।বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে বলেও জানান এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com