শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন-সহ গ্রেফতার ১০

রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন-সহ গ্রেফতার ১০

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐে ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা ওরফে ডন-সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ৮ ডিসেম্বর সোহেল রানা ডনকে বর্ণালি মোড় থেকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মোঃ সোহেল রানা ওরফে ডন (৪২), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমল এলাকার মোঃ আব্দুস সাত্তার মÐলের ছেলে। সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে মোঃ সোহেল রানা ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ডন। তিনি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষেসোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com