বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী মহানগরীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদ্যাপন

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগরীতে উদ্যাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২৩। এবারের প্রতিপাদ্য ছিল ”পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।
শনিবার (৪ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, রাজশাহী’র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বের উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল খালেক, আহŸায়ক, রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান। দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে সাড়ে ৯টায় নগরীর ভেড়ীপাড়া মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে আরএমপি পুলিশ লাইন্সে শেষ হয়। সেখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ রংবেরঙের বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর উদ্বোধন করেন । পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহŸানে জয় বাংলা ¯েøাগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা শুধু একটি ¯েøাগান নয়, এটি একটি দর্শন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি রাজশাহী মহানগরীর নাগরীকবৃন্দের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানসহ অপরাধ নিয়ন্ত্রণে আরএমপি’র প্রশংসা করেন এবং নিরাপদ নগড়ী গড়তে এক সাথে কাজ করার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ১৯৭৫ সালে পুলিশ সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন “তোমরা জনগণের পুলিশ”। সহজেই আমরা জনগণের পুলিশ হতে পারি নাই। ত্রিশ লক্ষ শহিদ ও অগণিত মা-বোনের সর্বোচ্চ সম্মানের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য প্রাণ দিতে প্রস্তুত। তিনি মুক্তিযুদ্ধসহ দেশের যেকোনো দুর্যোগে পুলিশের ভূমিকা তুলে ধরেণ। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের নিকট উন্নয়নের রোল মডেল। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্য সহিষ্ণুতার নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তিনি মাদক ও সন্ত্রাসবাদের বিষয়ে উপস্থিত কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সচেতন করেন এবং এ বিষয়ে যে কোনো তথ্য দিয়ে সহায়তার করার জন্য তাদের অনুরোধ করেন। তিনি দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহŸান জানিয়ে বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com