বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী মহানগরীতে ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ক্রোকি পরোয়ানাভুক্ত কুখ্যাত চোর মোঃ সালাউদ্দিন (৩৬) নামের এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৪ টায় কাটাখালী থানার নলখোলা বাইপাস আশরাফের মোড় এলাকা থেকে এসব সম্পত্তি জব্দ করা হয়। অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি মোটরসাইকেল, একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা বাইপাস আশরাফের মোড়ের মোঃ তাহাজ উদ্দিনের ছেলে কুখ্যাত চোর মোঃ সালাউদ্দিন (৩৬) একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানা তামিলে আসামি সালাউদ্দিনের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৪ টায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com