সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানি, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বান্দড়িয়ার মো: সাদেক আলীর ছেলে মো: সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ মীর্জা, মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com