মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা মাপার একটি ওজন যন্ত্র উদ্ধার করা হয়েছে।
পরে বুধবার সকালে তাদের আদালতে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর শাহমখদুম থানার কুলপাড়ার মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২১) ও মৃত ফকির মোহাম্মদের ছেলে মোঃ রেজাউল হক ভুলু (৫০)।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।তিনি জানান, মঙ্গলবার (১১ অক্টোবর), বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ জানতে পারে, মহানগরীর শাহমখদুম থানার কুলপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা ও গাঁজা মাপার একটি ওজন যন্ত্রসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
অভিযানটি পরিচালনা করেন, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, এসআই ছয়ফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com