সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী হতে ৫.১ কেজি গাঁজাসহ মোঃ শওকত আলী (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৬টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শীর্ষ মাদক কারবারী মোঃ শওকত আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ভদ্রা (জামালপুর) গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী উত্তর পাড়ায় মোঃ শওকত আলী এর বসত বাড়ীতে একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদ পাওয়া মাত্রই সকাল সোয়া ৬টায় মোঃ শওকত আলীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৫.১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, মোঃ শওকত আলী রাজশাহী মহাগরীর একজন শীর্ষ মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাতস্থান হতে সংগহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার পিসিপিআর যাচাই করে জানা যায় যে, পূর্বে তার আরো ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলাসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে।গ্রেফতার শীর্ষ মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com