সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী গ্রেফতার মোটরসাইকেল জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোঃ সিহাব (২১), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও তার পরিহিত জ্যাকেট ও জুতা। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম রাজ্জাকের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছিনতাকারী মোঃ সিহাব (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনা পাড়া এলাকার মোঃ জামালের ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, রাজশাহীর চারঘাট থানার চক পোচর গ্রামের মোঃ আবু মিল্লাত (৫৪) বর্তমানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজোর মোড়ের বাসিন্দা। তিনি ও তাঁর স্ত্রী গত (১৬ জানুয়ারি) রাত ১০ টায় ভদ্রা মোড় হতে পায়ে হেঁটে পদ্মা আবাসিক ২নং রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দি সানরাইজিং স্কুলের সামনে পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী চলন্ত অবস্থায় তাঁর স্ত্রী’র হাতে থাকা সাইড ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রæতগতিতে পালিয়ে যায়। তার ব্যাগের মধ্যে জাতীয় পরিচয় পত্র ও একটি মোবাইল ফোন ছিল। এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর চন্দ্রিমা থানা পুলিশের একটি দল আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম রাজ্জাকের মোড় থেকে আসামি সিহাবকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ সময় জব্দ করা হয় ছিনতাইয়ের সময় তার পরিহিত জ্যাকেট ও জুতা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com