বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় প্রধান দুই আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে বাড়িতে ঢুকে কাজেম আলী বিদ্যুৎ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ঘুনের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানাধিন মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী বৌ-বাজার এলাকার মৃত আজম আলী ছেলে মোঃ নাসিম (২২) ও শাহমখদুম থানাধিন পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকার মৃত সাজ্জাদের ছেলে শুভ (২০)। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বরই গাছে ঢিল মারছিল আকাশ, নাসিম ও শুভ নামের তিন যুবক। সেই ঢিল গিয়ে পড়ে বাড়ির টিনে। এ সময় বাড়ি থেকে বের হয়ে বিদ্যুৎ তাদের ঢিল মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে বিদ্যুৎকে মারধর করে আসামী আকাশ, নাসিম ও শুভ। এরই এক পর্যায়ে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎতের বুকের বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে বিদ্যুৎ মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাঃ মৌসুমি খাতুন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তাং-০২/০২/২০২৩। মামলায় আকাশ, নাসিম ও শুভ তিনজনতে আসামী করা হয়। মামলার পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পাভেজের নেতৃত্বে পুরো নগরীজুড়ে অভিযান চালিয়ে প্রধান আসামী নাসিম ও শুভকে গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ। অপর আসামী আকাশকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com