সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের ৬কর্মী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৬ জন জামায়াত ও শিবিরকর্মীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ মে) রাতে নগরীর উপকন্ঠ কর্ণহার থানার শিষাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও মিছিলের ব্যানার উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো মো: উসামা রায়হান (২৭), মো: সিফাত আলম (২৬), মো: শফিউল আলম(২৭), মো: সালাউদ্দিন(২৫), মো: মিকদাদ হোসেন তোহা (২৬) ও মো: আ: রহমান (২২)।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-
পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণহার থানার শিষাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৫-৪০ জন জামায়াত শিবিরের নেতাকর্মীরা দেশ বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে জিহাদী বই ও মিছিলের ব্যানার উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদ, অফিসার ইনচার্জ কর্ণহার থানা ও পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল গোয়েন্দা শাখার একটি দল।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিল।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com