শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আঃ রহমানের ছেলে মোঃ সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সাকোয়াত হোসেন (৩৩), মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মোঃ সাজাহান আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মোঃ সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মোঃ কিরন আলী (২৬)।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।তিনি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি’র একটি কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে মহানগর ডিবি পুলিশের একটি দল।এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com