বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৪

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কর্মী চপল-সহ ১৪জন গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম আশরাফ (৫০),সে মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ আরিফ (৩৫) পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও আ’লীগ কর্মী ও চাঁদাবাজ মোঃ মাজহারুল ইসলাম চপল (৩২), সে রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৩জন, মাদকদ্রব্যসহ ৩জন, ওয়ারেন্টভুক্ত ৬জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com