মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল-সহ চিহিৃত দুই মাদক কারবারি গ্রেফতার-২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে চিহিৃত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ৭টায় নগরীর মতিহার থানাধিন চর-সাতবাড়িয়া মিজানের মোড় (জনির চায়ের দোকানের সামনে) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারকবারিরা হলো: কাটাখালী থানাধিন চর-খিদিরপুরের কাশেম আলির ছেলে মোঃ জিয়ারুল ইসলাম জিয়া (৪২) ও একই এলাকার মৃত সুরমান আলীর ছেলে মোঃ কাবিল হোসেন (৪২)। স্থানীয়রা জানায়, গ্রেফতার দুই মাদক কারবারি শীর্ষ ফেনসিডিলের ডিলার চরের ইমরানের ছেলে আক্কাসের মাদক বহনকারী ও পাইকারী খুচরা বিক্রেতা। আক্কাসের নাম দিনে দিনে মানুষ ভুলতে বসেছে। তবে সেই মূলত চর-খিদিরপুরের ১০ নং পিলার এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে এবং সকল মামলাতেই ওয়ারেন্ট শীর্ষ মাদক ডিলার আক্কাসের। তারা আরও বলেন দীর্ঘ দিন পরে মতিহার থানায় নতুন ওসি মোঃ হাফিজুর রহমান যোদানের পরে মতিহার থানা অঞ্চলে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান করছে এবং মাদক কারবারি গ্রেফতার করছে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ছোট-বড় মাদক কারবারি বলে কোন নেই। মাদকের জিরো টলারেন্স রয়েছে এবং থাকবে। কোন মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বেলা ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com