বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহী মহানগরীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বলাৎকারের অভিযোগে মোস্তাকিন (২১) নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রæয়ারী) দিবাগত রাত ২টায় মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদ্রাসার আবাসিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ মোস্তাকিন,রাজশাহীর চারঘাট থানার বনকেশর এলাকার মোঃ আলমের ছেলে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, মহানগরীর মতিহার থানাধীন ডাঁশমারি এলাকার (১০ বছরের এক নাবালক ছেলে)চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক (হজের মোড়ে) এলাকার মাদরাসাতুল আঞ্জুম মাদ্রাসায় আবাসিক থেকে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। গত (২০ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১২টায় সেই নাবালক ছাত্রকে মাদ্রাসার শিক্ষক মোস্তাকিন বলাৎকার করে এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে বিভিন্ন হুমকি প্রদান করে। এরপর সোমবার (২৭ ফেব্রæয়ারি) ওই ছাত্র প্রতিষ্ঠানের এক শিক্ষককে বিষয়টি জানায় এবং শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও অবগত করে। বলাৎকারের স্বীকার ছাত্রের পিতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চন্দ্রিমা থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দিনগত রাত ২টায় তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েলের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নূরে আলমের তত্ত¡াবধানে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, এসআই প্লাবন কুমার সাহা, এসআই ওহিদুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com