সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের আভিযান জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাব্বানী:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।রবিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরের সাহেব বাজার ও পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে মেসার্স নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার, সাহেব বাজার প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেলের ওজন যাচাইকালে পরিমাপে সঠিক না পাওয়ায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী আড়াই হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও রিফাত ট্রেডার্স, আর.ডি.এ মার্কেট, সাহেব বাজার প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত “অরুপ” ব্রান্ডের ঘি পণ্যের অনুক‚লে বিএসটিআই’র সিএম লাইসেন্স আগামী ১৫ দিনের মধ্যে প্রক্রিয়াকরণের নির্দেশনা দিয়েছে বিজ্ঞ আদালত। এদিন কাদিরগঞ্জ পাইকারি চাউল ব্যবসায়ী আড়ৎ সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের ওজন যন্ত্রও যাচাই করা হয়েছে।অভিযানে নেতৃত্বে প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com