মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে বিএসটিআই জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের জেরে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কাজলা ট্রাফিক মোড়ে ও আলুপট্টি এরাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নগরীর কাজলা ট্রাফিক মোড়ে মাজেদা কমপ্লেক্ষে অবস্থিত মিষ্টি মহল প্রতিষ্ঠানটিকে তার উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (টক দই) পণ্যটির অনুকূলে বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে এবং অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উল্লিখিত পণ্যসহ বিভিন্ন মিষ্টি সামগ্রী উৎপাদন করায়, যার ফলে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ইত্যাদি ঝুঁকির মুখে ফেলবার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর এক অভিযানে নগরীর আলুপট্টিতে অবস্থিত স্বপ্ন সুপার শপের বিভিন্ন ওজন যন্ত্র যাচাই কালে সঠিক পাওয়া গিয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম. হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com