রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ হামিদুল হক রাজা (৬৩) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯.০৪২ কেজি গাঁজা ও নগদ ৩৪০০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ হামিদুল হক রাজা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মনমথ গ্রামের মৃত রজদ আলীর ছেলে। শনিবার রাতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেদ জানা যায়, মহানগরী বোয়ালিয়া থানাধীন উপশহর (১নং সেক্টর) পশু হাসপাতালের পশ্চিম জনৈক মোঃ তোফাজ্জল হোসেনের ভাড়া দেওয়া একতলা বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবস্থান করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়ির ভিতর প্রবেশ করে র‌্যাব সদস্যরা। এ সময় ঘরের মধ্যে থাকা দুই জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে এক জনকে হাতে নাতে আটক করে র‌্যাব। তবে অপর একজন ঘরের অন্যরুমের পেছনের দরজা খুলে দৌড়ে পালাইয়া যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com