মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ১০কেজি গাঁজা-সহ মোঃ আলাউদ্দীন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (২৯ মে) সকাল পৌনে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন গোরহাঙ্গা এলাকা থেকে তাকে গাঁজা-সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ আলাউদ্দীন, সে কুমিল্লা জেলার বুড়িচং থানার গোপালনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, দেশ ট্রাভেলস যাত্রীবাহী ঢাকা গামী পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ রাজশাহী মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ডের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট গোরহাঙ্গা গোরস্থানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব। চেকপোষ্ট পরিচালনাকালীন সময় দেশ ট্রাভেলস্ চেয়ার কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৫) পরিবহণটি চেকপোষ্টের সামনে আসলে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ব্যক্তি কোচের জানালা খুলে পালানোর চেষ্টাকালে তাকে বাসের ভিতরেই আটক করা হয়। জিজ্ঞাসাবাসে সে জানায়, দেশ ট্রাভেলস্ গাড়ীর লকারের ভিতর তার বহনকৃত ট্রাভেল ব্যাগে ১ কেজি গাঁজা আছে। ওই গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে নিয়ে যাচ্ছিল। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com