সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ৪

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজা ও ৭বোতল ফেন্সিডিল-সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়।বুধবার (৩০ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার মোঃ আশিকের স্ত্রী মোসাঃ তাপসী খাতুন (২০) ও হড়গ্রাম শেখপাড়া এরাকার মৃত আবু হেনার ছেলে মোঃ সবুজ (২৫) এবং রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মোঃ শাহিনুর ইসলামের ছেলে মোঃ অনিক (২৬) ও আলীগঞ্জের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ ওয়াহিদুজ্জামান সোহাগ (২৮)।মুখপাত্র জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় মোঃ আশিকের বাড়িতে কতিপয় মাদক কারবারীরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় ১কেজি গাঁজা ও ৭বোতল ফেনসিডিল-সহ তাপসী খাতুন, সবুজ, অনিক, ওয়াহিদুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।এ ঘটনায় কশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com