বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পবা হতে ২১১৫ পিস ইয়াবাসহ মোঃ উজ্জল হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর পবা থানাধীন ধোপাঘাটা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী মোঃ উজ্জল হোসেন রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশিমইল পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি ইউনিয়ন ধোপাঘাটা বাজার থেকে দাওকান্দিগামী পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ উজ্জল হোসেনকে ২১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com