বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ আরমান হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ আরমান হোসেন, সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আঃ গফুরের ছেলে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানতে পারে, নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক কারবারী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক কারবারী আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাস-সহ অপর দুই আসামি পালিয়ে যায়। তবে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদক-সহ অন্যান্য আইনে ৭টি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com