সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আশিকুর রহমন অরফে আশিক (২৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে (ইয়াবা ট্যালেটের বিকল্প নেশা) ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আশিকুর রহমন অরফে আশিক, সে ওই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার অশিক জানায়, সে দীর্ঘদিন যাবত ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com