বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ ইব্রাহিম (২২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ৩ টায় মহানগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ ইব্রাহিম, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া এলাকার শায়েদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিতিত্তে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে ৩কেজি গাঁজা-সহ গ্রেফতার করে ডিবি এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জানায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আড্ডা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com