মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শাজাহান (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ শাজাহান চাঁপাইনবাবগঞ্জ জেলা ও থানার লইল্যাপাড়া গ্রামের মোঃ মেরাজের ছেলে। বর্তমানে রাজপাড়া থানার ডিংগাডোবা (ব্যাংক কলোনী, এলাকার মোসাঃ কোহিনরের বাড়ীর ভাড়াটিয়া)। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, মঙ্গলবার (৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেল যোগে রাজপাড়া থানাধীন দাশপুকুর ব্যাংক কলোনীতে বিপুল পরিমান মাদকের চালান ঢুকছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইলে আরোহীকে থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩কেটি গাঁজাসহ মাদক কারবারী মোঃ শাজাহানকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি। জব্দকৃত গাঁজার মূল্য ৬০ হাজার টাকা। অভিযাটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মাহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com