মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ কালু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোঃ মিলন(৩৪) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে।
বুধবার ভোর ৪টায় মতিহার থানাধীন সাতবাড়ীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো: মহানগরীর মতিহার থানাধিন মৃত লুৎফর আলীর ছেলে মোঃ কালু, এবং অপর পলাতক আসামী মোঃ মিলন, সে একই থানার ডাঁশমারী এলাকার বাসিন্দা।
বুধবার (১৩ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে কতিপয় মাদক কারবারি মাদকের একটি চালান মতিহার থানার সাতবাড়িয়া এলাকা দিয়ে তুলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বস্তায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কালু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মিলন পালিয়ে যায়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি কালু জানায়, সে এবং পলাতক পলাতক মিলন দীর্ঘদিন যাবত পার্টনারশিপে ভারতীয় ফেনসিডিলের কারবার করে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৭০ হাজার টাকা। এ ব্যপারে মতিহার থানায় মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com