সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ রাসেল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় মহানগরীর দামকুড়া থানাধীন আলীমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২’শত পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ রাসেল মহানগরীর শাহমখদুম থানার কূলপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার (২৩ আগস্ট) র‌্যাব-৫, মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন আলীমগঞ্জ এলাকায় ন্যাশনাল ফিলিং স্টেশনের ভিতরে একজন মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক কারবারি রাসেল পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। উদ্ধার করা হয় ১২’শত পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট। জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জানায়, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে আলীমগঞ্জ এলাকায় অবস্থান করছিল। এছাড়াও দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে মামলাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com