বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি পান্নু গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ পিয়ারুল ইসলাম অরফে পান্নু (৪৬) নামের এক মাদক কারবাররিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ২কেজি গাঁজা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারি মোঃ পিয়ারুল ইসলাম অরফে পান্নু মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত রাখতে মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিপুল পরিমান গাঁজা সহ খদ্দেরের জন্য অপেক্ষা করছে মাদক কারবারি পাপ্পু। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২কেটি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com