শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডের আ’লীগ কর্মী মিলন-সহ গ্রেফতার ১৫

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডের আ’লীগ কর্মী মিলন-সহ গ্রেফতার ১৫

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐ-সহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামীলীগ কর্মী মোঃ মিলন (৫০), তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল রানা (৪৪), তিনি পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেছে, মোঃ পারভেজ হোসেন(৩০), তিনি শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ শাš Í(২৭), তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে, আ’লীগ কর্মী মোঃ মাহাবুব হোসেন মাসুদ (৫৫), তিনি গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে ও নওগাঁ জেলার মহাদেবপুর থানা আ’লীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী বাবু (৫০), তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা তিনি।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com