শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১১

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১১

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মী-সহ বিভিন্ন অপরাধে ১১জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: ছাত্রলীগ কর্মী মোঃ শরিফ উদ্দিন(২৭), সে মহানগরীর পবা থানার মান্ডিয়া গ্রামের মোঃ আছের আলীর ছেলে ও মোঃ স্বাধীন (২৩), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ২জন, মাদক মামলায় ৩জন, অন্যান্য অপরাধে ২জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com