সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত ২আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ২জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুইজন আরও দুইটি করে মামলার সাজাপ্রাপ্ত আসামি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তাদের ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো: মো: ইকবাল হোসেন (৩২) ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিদুৎ (৩৮)। তারা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুরের মোঃ মনিরুজ্জামান মন্টুর ছেলে। দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মহানগরীর দামকুড়া থানায় আসামি মোঃ ইকবাল হোসেন ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা ও ৬টি গ্রেফতারী পরোয়ানা এবং তার ভাই এসএম শাহরিয়ার হোসেন বিরুদ্ধে ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা-সহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে দীর্ঘ দিন যাবত পালিয়ে ছিলো।
শুক্রবার (১০ আগস্ট) দামকুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতার এড়াতে আসামি ইকবাল ও শাহরিয়ার ঢাকা মহানগরীর রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে আসামি মো: ইকবাল হোসেন ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেনকে গ্রেফতার করে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com