বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মাদক কারবারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো: মোঃ রবিউল ইসলাম বাবু(৪০), মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু (৪৭), মোঃ আক্তারুল ইসলাম (৩০), মোঃ নাজির (৩০) ও মোঃ শরিফুল ইসলাম দুলাল(৩৫)।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা শাখার পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে দামকুড়া থানার হরিপুর দরগাপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই কাজী জাকারিয়া ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা স্বিকার করে, উদ্ধারকৃত হেরোইন জেলার গোদাগাড়ীর থানার মোঃ আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী মহানগরীতে এসেছিলো। এছাড়াও তারা তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবত হেরোইনের ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com