সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারী দম্পর্তী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারী এক দম্পত্তীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকার মোঃ হায়দার আলীর ছেলে মোঃ সুজন (২৬) ও সুজনের স্ত্রী মোসাঃ রুমা বেগম (২৭)।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকায় স্বামী-স্ত্রী মাদক বিক্রেতা মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com