সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ১৬৫টি পুকুর রক্ষায় হাইকোর্টের ৪ নির্দেশনা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে থাকা ১৬৫টি পুকুরে যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ।এডভোকেট মনজিল মোরসেদ জানান, রায়ে ৪ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট নির্দেশনা গুলো হচ্ছে- ১.অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে ১৬৫টি পুকুরের একটি পুকুরের একটিও যেন দখলমাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে হবে। ২. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে। ৩. এটি চলমান মামলা থাকবে যেন পুনরায় ভবিষ্যতে পুকুর দখলমাটি ভরাট না করা হয়। ৪. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে এবং দিঘির দখলকৃত অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com