শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার (২০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর ওমরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ২কেজি হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় হেরোইন বহনকাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস।গ্রেফতার মাদক কারবারিরা হলো: বগুড়া জেলার, বগুড়া সদর থানার নামাজগড় ডালপট্টি গ্রামের মৃত নিমাইচন্দ্রের ছেলে শ্রী প্রদীপ কুমার (৪৫) ও গোদাগাড়ী থানার কাদিপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ ওবায়দুর রহমান (২৬)। এছাড়াও পলাতক মাদক কারবারি গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)। রবিবার সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফকারকৃত মাদক কারবারিরা জানায়, বগুড়া জেলা থেকে মাইক্রোবাস নিয়ে রাজশাহীর গোদাগাড়ি আসে হেরোইন সংগ্রহ করতে। এরপর তারা গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ইতিপূর্বে তারা কয়েকবার একই কায়দায় হেরোইন সরবরাহ করেছিলো বলে স্বিকার করে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহানগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com