সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে মাছ রপ্তানিতে কার্গো বিমান চালুর উদ্যোগ: ভূমিমন্ত্রী বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঠাকুর পরিবারের বিরুদ্ধে ভারতে বসে সৎসঙ্গ বাংলাদেশের মাধ্যমে সরকারী জমি দখল বিক্রি ও টাকা পাচারের অভিযোগ পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার- ৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজা-সহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার দুপুরে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর ও আলীর মোড় বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলো মো অনিক ইসলাম (২২), সে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত কুরবান আলীর ছেলে, মোসাঃ শাহানা বেগম (৩০) একই থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ও মোসাঃ শাহিদা বেগম (৩২)। একই এলাকার মোঃ জীবনের স্ত্রী।শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।তিনি জানান, ১৩ অক্টোবর দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স জানতে পারে, মোটরসাইকেলে দুই ব্যক্তি রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া হতে দাশপুকুর এলাকা দিয়ে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বর্নিত মোটরসাইকেলটি আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেয়। এসময় পালানোর চেষ্টাকালে অনিককে গ্রেফতার করে এবং অপর আসামি মৃদুল পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অনিক জানায়, সে উদ্ধারকৃত গাঁজাগুলো রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়ার মোঃ জীবনের কাছ থেকে ক্রয় করে পলাতক আসামি মৃদুলে সঙ্গে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল।এদিন দুপুর ২টায় আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার জীবনের বাড়ীতে অভিযান পরিচালনা করে অপর আসামি মোসাঃ শাহানা বেগম ও মোসাঃ শাহিদা বেগমকে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এসময় আসামি জীবন ও শরিফুল পালিয়ে যায়।গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com